আন্তর্জাতিক সংবাদশিরোনাম

হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো নাইজেরিয়ার আদালত

নাইজেরিয়ার একটি আদালত দেশটিতে নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এর ফলে লাগোস রাজ্যের সরকারি স্কুলগুলোতেও এখন মেয়েরা হিজাব পরতে পারবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার মুসলিমরা। আদালতের এই রায়কে আইনের শাসনের জয় বলেই অভিহিত করেছেন তারা।
আল জাজিরার খবরে বলা হয়, বছরখানেক আগে নাইজেরিয়াতে মুসলিম মেয়েদের স্কুলে হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এবারে দেশটির কোর্ট অব আপিল সেই নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে।
নাইজেরিয়ায় মুসলিম রাইটস কনসার্ন গ্রুপ (মুরিক) এর প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটা ‘বিচার বিভাগের ওপর আস্থা ফিরিয়ে এনেছে’।
এক বিবৃতিতে মুরিক বলেছে, এই বিষয়ের বিচারক প্যানেলে পাঁচজন বিচারকের মধ্যে দুজন ছিলেন মুসলিম। সর্বসম্মতিক্রমেই তারা এই রায় দিয়েছেন। তাতে করে কেবল মুসলিম নারী শিক্ষার্থীই নয়, দেশের সব মুসলিম নারীদের হিজাব পরার প্রতিই বৈধতা তৈরি হয়েছে।
নাইজেরিয়ার ইসলামবিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রেসিডেন্ট-জেনারেল আলহাজি আবুবকরও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিমরা কাউকে হিজাব পরতে বাধ্য করছে না। কিন্তু যারা হিজাব পরতে চায় তাদের যেন এটা পরতে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button