বিনোদন

হিংসুটে প্রেমিকা কী ভয়াবহ হতে পারে, দেখুন ভিডিওতে!

প্রিয়তম প্রেমিককে অন্য রমণীর উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ দেখতে কেউ কি পছন্দ করবে? মোটেই না। পছন্দের মানুষকে অন্যের হতে দিতে না চাওয়ার অধিকার বা আকুতি যুগ-যুগান্তের। এ ক্ষেত্রে নারী-পুরুষ কেউই ব্যতিক্রম নয়। হিংসা-ঈর্ষায় কত যুগল সহিংসও হয়েছে!

সাবেক প্রেমিককে অন্যের বাহুডোর থেকে ছাড়িয়ে নিতে প্রেমিকা কতটা ভয়ানক হয়ে উঠতে পারে, তা বেশ দারুণভাবে তুলে ধরা হয়েছে একটি গানে।

সম্প্রতি বিশ্বখ্যাত সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে ও সোশ্যাল হাউস যৌথভাবে তাঁদের নতুন গান ‘বয়ফ্রেন্ড’ মুক্তি দিয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গে অন্তর্জালে ঝড় তুলেছে গানটি।

‘বয়ফ্রেন্ড’ গানের ভিডিওতে দেখা যায়, একজন সাবেক প্রেমিক বিভিন্ন সময় রমণীদের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে। কিন্তু তার সাবেক প্রেমিকা সেখানে বাধ সাধছে। কখনো তীর মেরে, কখনো চুলোচুলি করতেও দেখা যাচ্ছে সাবেক প্রেমিকাকে। এ ছাড়া প্রাক্তনের অগ্নিদৃষ্টিতেও দগ্ধ হয়েছে সাবেক প্রেমিক। সাবেক প্রেমিকার এহেন আচরণে প্রেমিক বেচারার ত্রাহি অবস্থা। শেষমেশ অবশ্য দুজনকে উষ্ণ দৃশ্যে সাবলীল হতে দেখা যায়।

সোশ্যাল হাউস বলেছেন, ‘আরিয়ানার সঙ্গে কাজ করাটা সবসময়ই মজার। নতুন গানটি মুক্তি পাওয়ায় আমরা সবাই ভীষণ আনন্দিত। আশা করি আমাদের ভক্তরা গানটি পছন্দ করবেন।’

গানটি অন্তর্জালে ঝড় তুলেছে। গত ১ আগস্ট আরিয়ানা গ্রান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়। আর এরই মধ্যে ইউটিউবে এক কোটি ৮৮ লাখ ৪৬ হাজারের বেশিবার দেখা হয়েছে গানটি। কমেন্টবক্সে জমা হচ্ছে অসংখ্য প্রশংসাবাণী। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button