sliderস্থানিয়

হাসপাতালের ভেতর ধর্ষনের ঘটনায় দুই আনসার সদস্যের ১৬৪ ধারায় জবানবন্দি

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: ১৩ জানুয়ারি
মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় দুই আনসার ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপরে জুডিশিয়াল আদালত-২ তোলা হলে আদালতের খাশ কামরায় বিচারক সজীব চৌধুরীর উপস্থিতিতে আসামির জবানবন্দি গ্রহন করা হয়।

এদিকে আজ দুপরের পুলিশ সুপার কার্যালয়ে আসামির বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, ধর্ষন মামলার আসামীরা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে আছেন। এছাড়া ঘটনায় বাইরে আরো কোন ঘটনা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চাজিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button