slider

হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধ সহচিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে নাগরিক মঞ্চ অদ্য ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে এ্যাডঃসিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিক মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবীর তনু, প্রবির চক্রবর্টি, নূর মোহাম্মদ বাবু,শহিদুল ইসলাম, অঞ্জলি রানী দেবী, মৃনাল কান্তি বর্মন, এডঃ মোঃ আলী প্রামানিক, খিলনরবি দাস,উম্মে নিলুফার তিন্নি, কাজী আব্দুল খালেক প্রমূখ। সঞ্চালনায় অ্যাডঃ ফারুক কবীর।বক্তারা বলেন- গাইবান্ধা সদর হাসপাতাল দীর্ঘদিন যাবত নানা সংকটে নিমজ্জিত। ডাক্তার নার্স যন্ত্রপাতি সংকটসহ নানা প্রকার অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনাসহ বহু সমস্যায় জর্জরিত হাসপাতালটি। এখানে সরকারিভাবে বরাদ্দ এক্সরে আল্ট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহার করা হয় না। প্রেসক্রিপশন অনুযায়ী পর্যাপ্ত ঔষধ মেলেনা এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের। নানা অজুহাতে রোগীদের রংপুর-বগুড়া রেফার করা হয়। রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার, দালালের দৌরাত্ম্য, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, টয়লেট ব্যবস্থার চরম অপরিচ্ছন্নতা দুর্গন্ধযুক্ত পরিবেশসহ নানা অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার কথা তুলে ধরেন তারা। দ্রুত সকল সমস্যার সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button