sliderস্থানিয়

হারাগাছ সড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রতন রায়হান, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন কাছনা মধ্যপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু তালেব (৩৬)। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টায় হারাগাছ থানার সরকার পাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু তালেব রংপুর শহর থেকে মোবাইলের পার্টস ক্রয় করে নিজ বাড়ি ফেরার পথে তকেয়ার পাড় বাজার পার হয়ে কাছনা মধ্যপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহত আবু তালেবের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের খাঁনসামার হাট (শিশুবাড়ী) এলাকায়। তার পিতার নাম মোঃ মামুনুর রশিদ ও মাতার নাম মোছাঃ লাইলী খাতুন।

দুর্ঘটনার খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অজ্ঞাত যানবাহনটি শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button