sliderস্থানিয়

হারাগাছে হেরোইন উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরীর হারাগাছ থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হারাগাছ থানাধীন কার্তিক মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ডিসি ক্রাইমের নির্দেশনায় এবং হারাগাছ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আজমত আলীর নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কার্তিক মধ্যপাড়া এলাকার বাসিন্দা মোঃ হারুনুর রশিদ ওরফে হারুন তার বসতবাড়িতে স্ত্রীসহ কয়েকজনকে নিয়ে অবৈধভাবে হেরোইন ক্রয়-বিক্রয় করছে। সংবাদের সত্যতা যাচাই করে পুলিশ রাত ৭টা ৩৫ মিনিটে উক্ত বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মোঃ হারুনুর রশিদ ওরফে হারুন (৪৫), তার স্ত্রী মোছাঃ দুলালী বেগম (৩৫) এবং মোঃ মাইদুল কবির ওরফে রাজু (৪৮)–কে আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা বাড়ির একটি টিনের ঘরে মাটির নিচে হেরোইন লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তাদের দেখানো মতে ঘরের দরজার পাশে মাটি খুঁড়ে লাল রঙের একটি প্লাস্টিকের কৌটা থেকে ২৭ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৮ গ্রাম।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, হেরোইন বিক্রির নগদ ৩ হাজার ৫৭০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মালামাল ঘটনাস্থলেই জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এ ঘটনায় হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(খ)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ সহিদুর রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।
হারাগাছ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান,
“হারাগাছ থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত হারাগাছ গড়তে আমরা বদ্ধপরিকর।” এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button