sliderস্থানিয়

হারাগাছে মহান মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা

রতন রায়হান, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌরসভায় মহান মে দিবস ২০২৫ উপলক্ষ্যে বিড়ি শ্রমিক ইউনিয়ন ও লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের ডাকে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি হারাগাছের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হক বাজারস্থ শ্রমিক অফিসের সামনে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলু, লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়ামিন আলী, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে পার্লামেন্টে শ্রমিক প্রতিনিধিত্ব চেয়েছেন এবং হারাগাছে বিড়ি শ্রমিকরা মজুরী বৈষম্য থেকে বেরিয়ে ন্যায্য মজুরী দেওয়ার জন্য বিশেষ ভাবে মালিক পক্ষের প্রতি আবেদন জানান। অন্যথায় জোর করে ন্যায্য মজুরী আদায়ে আন্দোলনে যাওয়ার কথা ব্যক্ত করেন এবং বিড়ি শিল্পের উপর সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার করে বিড়ি শিল্প রক্ষা করতে হবে, যারা অতীতে বেকার হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button