sliderস্থানিয়

হারাগাছে দরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের উদ্বোধন

রতন রায়হান, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে দরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট একতলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন সম্পূর্ণ হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উদ্বোধনী অনুষ্ঠান। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে এক কোটি ২৬ লক্ষ টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে জাদার প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহীনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সাবেক রংপুর জেলা বিএনপির সভাপতি এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- আলহাজ্ব শাহজাহান কবির বাবু মোঃ মহিবুর রহমান (মুকুল), প্রধান শিক্ষক, দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহনী ইসলাম সাজু, সহকারী প্রধান শিক্ষক, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মোফাকখারুল ইসলাম মিলন, সহকারী শিক্ষক,দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,কামাল হোসেন, সভাপতি,হারাগাছ ১নং ওয়ার্ড বিএনপি মোঃ সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি, হারাগাছ ১নং ওয়ার্ড বিএনপি, হাকিম বিশ্বাস, সাবেক ছাত্র, দরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্মাণকাজের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button