sliderস্থানিয়

হারাগাছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

রতন রায়হান, রংপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রংপুরের কাউনিয়া উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাদ আসর উপজেলার হারাগাছ এলাকায় নিজ বাসভবনে এ দোয়া আয়োজন করেন রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা।

বায়তুন নুর ভরসা জামে মসজিদের খতিব ওমর ফারুক সিদ্দিকী দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিল শেষে বক্তব্যে এমদাদুল হক ভরসা বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের কল্যাণের জন্য আজীবন লড়াই করেছেন বেগম খালেদা জিয়া। তিনি চাইলে বিদেশে চিকিৎসা নিয়ে আরাম-আয়েশে থাকতে পারতেন,কিন্তু দেশের মানুষের কথা ভেবেই দেশে অবস্থান করছেন। তাঁর অভিযোগ, হাসিনা সরকার তাকে কারাবন্দি অবস্থায় “স্লো পয়জনিং” এর মাধ্যমে হত্যার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, বিএনপিসহ দেশের সর্বস্তরের মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। দ্রুত আরোগ্য লাভের মাধ্যমে তিনি দেশের কল্যাণে কাজ করে যেতে পারবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button