
রতন রায়হান, রংপুর: সারাই ইউনিয়নের কাঁচু আলুটারি এলাকায় হারাগাছের বিশিষ্ট শিল্পপতি মতি বিড়ির পরিচালক আলহাজ্ব মাহমুদার রহমান সোনা ওই এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে ৫০ শতক জমি কবরস্থানের জন্য দান করেছেন। দুপুর ১২.০০ ঘটিকায় স্বশরীরে উপস্থিত হয়ে কবরস্থানের বাউন্ডারি ওয়ালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, হারাগাছ প্রেসক্লাবের সভাপতি মোঃ আয়নাল হক, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক মেম্বার খয়বার আলী, আলহাজ্ব শাহ আলম, আলহাজ্ব শাহজাহান, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান লেলিন, সাগর মিয়া, মোস্তফা, রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিগত সময়ে ওই এলাকায় কোনো কবরস্থান না থাকায় ব্যক্তিগত উদ্যোগে জমি দান করেছেন বলে জানান আলহাজ্ব মাহমুদার রহমান সোনা। এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন নির্মাণ করতে গিয়ে যদি অর্থনৈতিক কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তিনি এই সমস্যা সমাধান করে দিবেন ও আর্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। এতে করে ওই এলাকাবাসীর দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হলো। এতে এলাকাবাসী অনেকটাই খুশি।




