sliderস্থানিয়

হাম প্রতিরোধে অর্থ সহ সব ধরনের ব্যবস্থা গ্রহনে সরকার বদ্ধপরিকর–বিভাগীয় কমিশনার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: হাম প্রতিরোধে অর্থের কোনো ঘাটতি নেই। তাই কেউ যেন অর্থের অজুহাত না দেন। হাম প্রতিরোধে যত অর্থ ব্যয় হবে, সরকার তা বহন করতে বদ্ধপরিকর। কী লাগবে, কী কাজে কত টাকা লাগবে আপনারা স্টিমেট করে আমাদের পাঠাবেন। আমরা সরাসরি অর্থ প্রদান করব। অর্থের অভাব হবে মনে করে কেউ কোনো কাজে পিছিয়ে থাকবেন না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে করণীয় নির্ধারণ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

তিনি আরও বলেন, চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় ডাক্তার ও নার্স দেওয়ার ব্যবস্থা করা হবে। এ সময় সকল উপজেলা হাসপাতালে হাম আইসোলেশন করার নির্দেশ দেন। এছাড়া হাম প্রতিরোধে জরুরি কমিটি গঠনের নির্দেশ দেন।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button