slider

হামলায় নিহত সাবেক এমপি শাহজাহান খানের দাফন সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব শাহজাহান খানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও পরে বিকেল ৩টায় চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি সূতাবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 
এর আগে প্রথমে সোমবার ঢাকায় ও মঙ্গলবার সকালে পটুয়াখালীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। গত ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে আগের রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে লেবুখালী ব্রিজের কাছে হামলার শিকার হলে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঢাকার ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পরে গত সোমবার সকাল সাড়ে ১০টায় সেখানে তার মৃত্যু হয়।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button