slider

হামনায় হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীর মৃত্যু

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: হোমনা উপজেলা সদর মদিনা জেনারেল ও চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে এসে তরুনের মৃত্যু ঘটনায় পাগলপ্রায় তাঁর পিতা কামাল মিয়া ও মাতা শেলিনা বেগম। গত ২৩ এপ্রিল নাঈম (১৫) পিতা কামাল মিয়া, মাতা শেলিনা বেগম সাং কৃপা রামপুর হোমনা, কুমিল্লাকে ওই হসপিটালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। এখানে এপেন্ডিসাইটিস অপারেশনের পর নাঈমের অবস্থার অবনতি হলে ২৪ এপ্রিল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। তথ্য ডকুমেন্ট ও পারিবারিক সূত্র জানায়- গত ২৩ এপ্রিল ২০২৩, রোববার রাতে নাঈমের একটি অপারেশন হয় হোমনা মদিনা জেনারেল চক্ষু হাসপাতালে। তারপর তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়। এরপর নাঈমের লাশ সহ নিকটাত্মীয়রা হসপিটালের সামনে কান্নাকাটি শুরু করে, এমনকি বিষয়টি মৌখিক ভাবে থানা পুলিশকে জানালে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে রোগীর, যেকোনো দূর্ঘটনা মেনে নিয়ে তার ভাই এবং খালা সহ বেশ কয়েকজন স্বাক্ষর পত্রে স্বাক্ষর করলেও পিতা মাতা ছিলেন সংজ্ঞাহীন নির্বিকার । টগবগে তরুণ নাঈমের মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশির মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল রোববার সরজমিন তাদের বাড়িতে গেলে পিতা মাতা, ভাই বোন পাড়াপ্রতিবেশিদের ভীড় জমে উঠে। সবার মাঝেই আহাজারি এভাবে যেনো কোনো পরিবারের সন্তানকে জীবন দিতে না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button