Uncategorized
হাতিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মো.জামাল উদ্দিন (৬৫) হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আলী আহমেদের ছেলে।
সোমবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নলচিরা-ওছখালী সড়কের আফাজিয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত জামাল উদ্দিন মোটরসাইকেল যোগে উপজেলার আফাজিয়া বাজার হতে ওছখালী যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




