শিরোনাম

হাতিয়া উপজেলাকে করোনা মুক্ত ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াকে আনুষ্ঠানিক ভাবে করোনা মুক্ত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সর্বশেষ করোনা আক্রান্ত একজন রোগী করোনা মুক্ত হওয়ায় এবং নতুন কোন করোনা আক্রান্ত রোগী না থাকায় এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান বলেন, এ পর্যন্ত হাতিয়াতে ৭ শত ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১ শত ২২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সর্বশেষ ৯ অক্টোবর হাতিয়া পৌরসভার জাকির হোসেন নামে করেনা আক্রান্ত একজন করোনায় আক্রান্ত হয়। এক পর্যায়ে ১৫ দিন পরে ফলাফল নেগেটিভ আসায় আর কোন রোগী না থাকায় এ ঘোষণা দেওয়া হয়। তবে এই উপজেলা করোনা আক্রান্ত হয়ে শুধু মাত্র এক জনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার বলেন, এ মুহূর্তে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত একটিভ কোন কেস নেই। তাই এ উপজেলাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই, তাই করোনা মুক্ত। তবে ভবিষ্যতে করোনা আক্রান্ত হতেও পারে। তবে করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল ধরনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অপরদিকে, শনিবার (১০ অক্টোবর) করোনা মুক্ত ঘোষণার দিন ৩ জনের উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button