slider

হাতিয়ায় ৬ হরিণ শিকারী আটক

হাতিয়া প্রতিনিধি : হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।
আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ(২৬), ফিরোজ(২৫), জুলফিকার (২৩), মজনু(৩০), মান্নান(৩২) এবং দুলাল(২২)।
রোববার(৩০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button