slider

হাতিয়ায় রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : উপজেলা হাতিয়ায় আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে নিত্যপণ্য দ্রব্যাদির মূল্য সহনশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ)সকালে হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিষদ হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু, হাতিয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্লাহ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button