slider

হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে ৭ মার্চ (মঙ্গলবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮:০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০:০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়সার খসরু এর সভাপতিত্ব উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন,
উপজেলা ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন, প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি এবং জাতির পিতার জীবনী ভিত্তিক তথ্য চিত্র প্রদর্শন এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button