slider

হাতিয়ায় মোহাম্মদ মোস্তফা সওদাগর পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভাই ভাই স’মেল সংলগ্ন খালেক মার্কেট বাজার সংলগ্ন জামে মসজিদে আসরের নামাজ আদায়ের মাধ্যমে ”মোহাম্মদ মোস্তফা সওদাগর পাঞ্জেগানা মসজিদ” শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষ্যে (১৬ মার্চ) বৃহস্পতিবার বিকেলে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মসজিদের প্রতিষ্ঠাতা দাতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন তার বাবার নামে মোহাম্মদ মোস্তফা সওদাগর পাঞ্জগানা মসজিদ তৈরি করেন। সমাজসেবক ও বুড়িরচর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হারুন রশিদ সেলিম এর সভাপতিত্বে উক্ত মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট ফজলে আজিম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের প্রফেসার মোছাদ্দেকুল বারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসুল্লিরা উপস্থিত ছিলেন। আলোচকরা জানান, ওয়াক্তিয়া নামাজ গুলো পড়তে দুরের মসজিদে যেতে হয়। এলাকায় সকাল বেলা ফোরকানিয়া মাদরাসাও চালু নেই। এ দুটি সমস্যার সমাধানে এলাকাবাসীর উদ্যোগে মসজিদটি স্থাপিত হয়েছে। এতে করে নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি সকাল বেলা শিশুরা মক্তবে কোরআন শিক্ষা করতে পারবে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভী শফিউল্লাহ জামে মসজিদের খতিব, মাওলানা মুহাম্মদ ফাহিম উদ্দিন আনসারী। পরে মসজিদের দাতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন পক্ষ থেকে আগত মুসুল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button