slider

হাতিয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী হাতিয়ায় র‌্যালী, মহড়া আলোচনা সভাসহ নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে ।
হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বককর সিদ্দিক। ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সিপিপি’র প্রতিনিধি গণ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাকৃতিক দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি এক ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল।’
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button