শিরোনাম

হাতিয়ায় জোয়ারের পানিতে ১৫ গ্রামের মানুষ পানিবন্দী

নোয়াখালী প্রতিনিধি : তৃতীয় দফায় পূণিমার জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে গ্রামবাসি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জোয়ারের পানি বাড়তে থাকায় এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, নিঝুমদ্বীপ ইউনিয়নের নলেরচর ও বয়ারচরের নিম্নাঞ্চলের বসতঘরসহ আশপাশের এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।
জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এসব এলাকার প্রায় ২০ সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
দুপরের পর থেকে শুরু হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ি ডুবে যায়। নলচিরা ঘাটের প্রায় ২০টি দোকান ঘর পানিতে ডুবে যায়। জোয়ারের পানিতে অনেকের পুকুরের মাছ ভেসে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, বেঁড়িবাধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার যোগাযোগ করে কোনো ফল পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button