slider

হাতিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া প্রতিনিধি : শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্য নিয়েই আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার শিক্ষক দিবস-২০২২ পালন করেছে হাতিয়া শিক্ষক সমিতি।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ঃটায় হাতিয়া উপজেলা শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বের কর হয়।
র‌্যালীটি এএম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে হাতিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে এসে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয় । উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ মোসলেউদ্দীন। হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শারফুউদ্দিন এবং র‍্যালিতে হাতিয়ার স্কুল, কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button