slider

হাতিয়ায় জাতীয় পার্টির ইফতার মাহফিল

হাতিয়া প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টির হাতিয়া উপজেলা শাখার নেতাদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) হাতিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট নাছিম উদ্দিন মোঃ বায়োজিদের বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রায় ৫ শত লোক এই ইফতার পার্টিতে যোগ দেন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট নাছিম উদ্দিন মোঃ বায়োজিদ, জাতীয় পার্টির হাতিয়া উপজেলার সহসভাপতি ড়াঃ মোঃ জসিম উদ্দিন, জাতীয় পার্টির হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাক্কের বারী, প্রমুখ ও উপজেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button