slider

হাতিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

হানিফ সাকিব, হাতিয়া : নোয়াখালী হাতিয়ায় ফারজানা বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে, শনিবার (১৭ জুন) গভীর রাতে চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড়ের শুল্লকিয়া গ্রামের তার স্বামী জাহিদ উদ্দিনের এর বাড়ীতে।

পরিবারের সদস্যরা জানান ফারজানা বেগম এর স্বামী নদীতে মাছ ধরতে যায়। রাতে ভাত খেয়ে ঘরে থাকা শাশুড়ির সাথে কথা বলে নিজের শোয়ার কক্ষে ঘুমাতে যায়। সকালে শাশুড়ি ডাকতে গেলে তার মৃত লাশ ঝুলে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিবারের সদস্যরা আরো বলেন ফারজানা বেগমের কিছুটা মানসিক সমস্যা ও রয়েছে।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button