Uncategorized

হাতিয়ায় কোস্টগার্ডের হাতে মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরাঘাট এলাকায় অভিযান চালিয়ে সুমন উদ্দিন (২৫) নামের এক মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৫১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নলচিরাঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন উদ্দিন পন্ডিত গ্রামের মোসলে উদ্দিনের ছেলে।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নলচিরাঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সুমন উদ্দিনতে ৫১পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত সুমন হাতিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে মাদক নির্মূলে কোস্টগার্ডের অভিযান অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button