slider

হাতিয়ায় ইঁদুরের ঔষধ খেয়ে যুবকের আত্মহত্যা

মোঃহানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) দীবাগত রাতে উপজেলার চরকিং গামছাখালী গ্রামে‌ এমন ঘটনা ঘটে।নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া ঘরে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে মোঃ দিদার উদ্দিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করছে বলে জানা গেছে।
মৃত যুবক উপজেলার চরকিং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা উত্তর গামছাখালী গ্রামের আনাজুল হকের ছেলে।
মৃত দিদার উদ্দিন গতকাল দিবাগত রাত আনুমানিক ১২:৫০মিনিটের সময় পরিবারের অজান্তে ঘরে থাকা ইদুর মারার বিষাক্ত ঔষধ খেয়ে ফলে। পরে পরিবারের লোকজন তাকে চটপট করতে দেখতে পেয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানা পুলিশ বিষয়টি খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে যায়।
পরিবারিক ও থানা সূত্রে জানা যায়, দিদার উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগতেছিলেন, এর পূর্বে কয়েকবার তাকে ঢাকায় নিয়েও চিকিৎসা করানো হয়েছে। পরিবারের লোকজন বলেন, সে মানসিক সমস্যার কারণে বিষ খেতে পারে বলে ধারণা করা হয়
হাতিয়া থানা থেকে এস আই মনিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন,নিহতের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button