sliderস্থানিয়

হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে অনির্বাণ ওরফে (স্বর্ণ) (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্য তার মরদেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অনির্বাণ উপজেলার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। তার পিতা সুব্রত দাস রাজশাহী জেলার আরালি গ্রামের বাসিন্দা এবং মাতা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, তার মা প্রশিক্ষণে থাকায় সে নানির কাছে থেকে পড়াশোনা করছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুকুর থেকে অনির্বাণের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহ থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button