বিনোদন

হাছন রাজার অপেক্ষায় তুষ্টি

অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী বর্তমানে তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন আমরা মানুষ’র কার্যক্রম এবং অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গত ঈদে অভিনয়ে যেমন ছিলেন ব্যস্ত, ঠিক তেমনি আমরা মানুষ’র কার্যক্রম নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করেছেন তিনি।
ঈদে বাংলাভিশনে প্রচারিত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত প্রেম করা নিষেধ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন তুষ্টি। পাশাপাশি ‘অভিনয় শিল্পী সংঘ’র নানা কার্যক্রমের সাথে সবসময়ই সংযুক্ত থেকে সময় দিয়েছেন এই সংঘের জন্য। শুধু নির্বাচিতই যে হয়েছেন তিনি এমনটি নয়, সংঘের জন্য কাজও করছেন যথেষ্ট আন্তরিকতা নিয়ে। আজ থেকে দুই বছর আগে প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তুষ্টি নিজে সভাপতি থেকে গড়ে তুলেন আমরা মানুষ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনেরই তত্ত্বাবধানে দেশের সব স্কুলে গিয়ে তুষ্টি আর তার ফাউন্ডেশনের কর্মীরা তরুণপ্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা। ‘দায়িত্ব আমার-আনন্দ সবার’ এই স্লোগানকে সামনে রেখেই তুষ্টির আমরা মানুষ ফাউন্ডেশনের কাজ এগিয়ে চলেছে।
এদিকে মুক্তিযুদ্ধের মতার্দশে উজ্জীবিত হয়ে রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন তুষ্টি। তুষ্টি বলেন,‘ আপাতত আমার পরিচয় একজন অভিনেত্রী। তবে আগামীতে নিজের পরিচয়ের অভি’ শব্দটি ফেলে দিয়ে শুধু নেত্রী হিসেবেই পরিচিত হব আমি। এখন অভিনয়ের পাশাপাশি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। কাজ করে যাচ্ছি প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনো- এই স্লোগানকে সামনে রেখে। আমার বিশ্বাস, নতুন প্রজন্মকে রাজনীতিতে গুরুত্ব দিলে আগামীর সমৃদ্ধ এবং উন্নয়শীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
এদিকে তুষ্টি এরই মধ্যে নতুন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে- সঞ্জিত সরকারের মজনু একজন পাগল নহে, শাহজাদা মামুনের শুকনো পাতার নূপুর, বিপ্লবের টিরিগিরি টক্কা ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button