slider

হরিরামপুর শ্যামল নিসর্গের পরিচিতি সভা অনুষ্ঠিত

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সিনিয়র সহসভাপতি পলাশ সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রণব পাল, সংগঠনের উপদেষ্টা ও আইন মন্ত্রনালয়ের উপ সচিব তৈয়বুল আজহার, সহকারি অধ্যাপক সুজন রুহুল, কবি বিনয় কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় গঠনতন্ত্র নিয়ে আলোচনা, বৃক্ষ রোপণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপণা বিষয়ে আলোচনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button