Uncategorized

হরিরামপুর প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলের আজিমনগর, লেছড়াগঞ্জ, সুতালড়ী ইউনিয়নে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে হরিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এ ব্যাপারে তিনি জানান, “অসহায় দুঃস্থ মানুষের কথা চিন্তা করেই এই শীতে রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মানবিক সহায়তায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যাগ গ্রহণ কুরেন। তারই ধারাবাহিকতায় আজ দুর্গম চরাঞ্চলে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।”
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button