হরিরামপুর চরে প্রাণ-প্রকৃতি রক্ষায় মতবিনিমিয় সভা

নাসির উদ্দিন,হরিরামপুর চরাঞ্চল প্রতিনিধি : মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে হরিহরদিয়া গ্রামে বাবলু মেম্বরের বাড়িতে প্রাণ-প্রকৃতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, লেছড়াগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ বাবলু। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এলাকার কৃষক, যুবক, ব্যবসায়ী বারসিক হরিরামপুর অফিসের প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা সহ বিভিন্ন পেশাজীবি মানুষ ।
হরিরামপুর চরাঞ্চল প্রাণ-প্রকৃতি নির্ভরশীল কৃষি ভিত্তিক এলাকা। কৃষি উপর এলাকার মানুষের জীবন জীবিকা জড়িত। কিন্তু দিন দিন জলবায়ু পরিবর্তনের ফলে এলাকা থেকে অনেক প্রানের দেখা মিলছে না। বিশেষ করে হরিরামপুর চরাঞ্চল নিম্ন হওয়ার কারনে প্রতি বছর বন্যা ও নদী ভাঙ্গন হয়। ফলে রাস্তা ঘাট সহ গাছ পালা, কৃষি আবাদি জমি নষ্ট হয়। ফলে এলাকার মানুষ প্রতি নিয়তই সংকটের সম্মুখীন হচ্ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য সহ অনেক গুলন্য উদ্ভিদ। নদী নালা, খাল বিল, ডোবা নদীর কোল প্রাকৃতিক জলাশয়, কৃষি জমি, মাইটাল ভরাট করে অপরিকল্পিত ঘরবাড়ি নির্মান করার ফলে প্রকৃতির উপর বিরুপ প্রভাব ফেলছে যা জনজীবনে মানুষ টিকে থাকার ক্ষমতা কমে যাচ্ছে।
মতবিনিময় সভায় স্থানীয় মানুষ আলোচনায় তুলে ধরেন, চরাঞ্চলে অনেক কাশবন ছিল সেগুলো কেটে ফেলার ফলে শিয়াল, বেজি, খাটাস, পাতি শিয়াল সহ অনেক বন্য প্রানী কমে যাচ্ছে। জমিতে রাসায়নিক সার বিষ ব্যবহার করার ফলে কেঁচো, বাঙ, উরচুঙ্গা মরে যাচ্ছে। খাল বিল থেকে কমে যাচ্ছে গেছে স্থানীয় জাতের মাছও জলজ উদ্ভিদ । এ সকল উদ্ভিদ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখে।
মতবিনিময় সভায় সভাপতি ইউপি সদস্য বাবলু বলেন, আমরা চরের মানুষ প্রকৃতি নির্ভরশীল । তাই এলাকার নদী খাল বিল, গাছ পালা, মাছ সহ সকল ধরনের উদ্ভিদ আমাদের রক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে। প্রাণ-প্রকৃতি রক্ষা করতে না পারলে আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি আরো বলেন, হরিহরদিয়া নতুন হাট সংলগ্ন আশ্রয়ন প্রকল্প থেকে সাহেব আলীর বাড়ি পর্যন্ত একটি খাল খননের জন্য আহবান জানান।
মতবিনিময় সভায় বারসিক কৃষকদের উদ্ধোদ্ধ করার জন্য বসতবাড়িতে ফলজ গাছ রোপনের জন্য কৃষকদের মধ্যে পেয়ারা, কাগজি লেবু, কাঠাল ও পেপে চারা সহ ৫০টি ফলজ গাছের চারা দিয়ে সহযোগিতা করেন।
বারসিক চরাঞ্চলে প্রাণ-প্রকৃতি রক্ষায় তাল ফলজ, বনজ,তাল খেজুর, বট পাকর গাছের চারা রোপনে সহযোগিতা করেন। এ ছাড়াও বারসিক প্রাণ-প্রকৃতি রক্ষায় বিল বোর্ড, লিফলেট, আলোচনা, মতবিনিময় সভার মাধ্যমে কাজ করে যাচ্ছে।




