হরিরামপুর চরাঞ্চলে জলবায়ু ন্যায্যতার দাবিতে কৃষকদের মানববন্ধন

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি: হরিরামপুর উপজেলার চরাঞ্চলে লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে জলবায়ু ন্যায্যতার দাবিতে স্থানীয় কৃষকরা মানববন্ধন করছেন।
জলবায়ু ক্ষতি পুরুনের দাবিতে আর নয় নদীভাঙ্গন ফসলি জমি রক্ষা চাই। হরিরামপুর সবুজ সংহতি ও চর যুব জলবায়ু টিমের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন, নটাখোলা গ্রামের কৃষক এরশাদ মুন্সী। মানববন্ধনে অংশগ্রহনকারীরা নদী ভাঙল,কৃষি জমি কমে যাওয়া, বন্যা নয় বর্ষা চাই ও ঋতু বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, চরে আউশ ধান চাষে নিয়মিত বর্ষা চাই । মানববন্ধনে কৃষকরা ব্যানার, প্লেকার্ড, পোষ্টার নিয়ে প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষতি দাবি জানান উন্নতদেশগুলোর কাছে।
মানববন্ধনে স্থানীয় কৃষক হরিরামপুর সবুজ সংহতি, যুব জলবায়ু সেচ্ছাসেবী টিম, নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহন করেন।
জলবায়ু ন্যায্যতার দাবিতে আলোচনায় অংশগ্রহন করেন, স্থানীয় কৃষক এরশাদ মুন্সী, সবুজ সংহতি সদস্য মিঠু, ইউপি সদস্য মোতালেব হোসেন ও শিক্ষক রতন, নারী নেত্রী আকলিমা বেগম,বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন ।
আলোচকবৃন্দরা বলেন, জলবায়ু নেতিবাচক প্রভাবের কারনে প্রতি বছর চরাঞ্চলে নদীভাঙ্গনের ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ফসলি জমি সহ গাছ বিপর্যয় হয়ে যাচ্ছে। নিয়মিত বর্ষা না হওয়ার কারনে কৃষকরা আউশধানে আশানুরুপ ফসল পাচ্ছে না। নদীর গভীরতা কম খাল বিল, নদীনালা, নদীর কোল পানির প্রবাহ চলমান সহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।
বক্তারা আরো বলেন, যদি দিন দিন নদীভাঙ্গন চলমান থাকে তাহলে পাটগ্রামচর, নটাখোলা, হরিহরদিয়া, গঙ্গাধরদি গ্রামের প্রায় এক হাজার একর কৃষি জমি হারিয়ে যাবে ফলে কৃষক খাদ্য সংকটের সম্মুখীন হওয়ার ঝুঁকি রয়েছে।




