হরিরামপুর চরাঞ্চলে এসএসসি ব্যাচ ২০২১ “গুরুকূল” কৃষকদের মধ্যে গামবুট বিতরণ

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চরাঞ্চলে রাসেল ভাইপার সাপ আতঙ্কের মধ্যে কৃষক-কৃষাণীদের মাঝে বিশেষ জুতা (গামবুট) বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ১২ টার দিকে উপজেলার চরাঞ্চলে কৃষক দের বাড়িতে বাড়িতে গিয়ে গামবুট বিতরণ করেন পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী,এসএসসি ব্যাচ “গুরুকূল ২০২১” এর পক্ষ থেকে রাসেল ভাইপার প্রতিরোধে কার্যক্রম।
সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুরসহ কয়েকটি জেলায় রাসেল ভাইপার সাপের আতঙ্কে কৃষকরা মাঠে যেতে পারছেননা। চরাঞ্চলে কৃষকরা ফসল কাটতেও ভয় পাচ্ছেন। মঠে পানি থাকায় রাসেল ভাইপার বাড়িতে উঠে আসে তাই আজ বিশেষ জুতা (গামবুট) বিতরণ করেন ।
পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী,এসএসসি ব্যাচ “গুরুকূল ২০২১” ছাত্ররা বলেন, আমারা টিউশনি টাকা থেকে গামবুট কিনে দিয়েছি যাতে কৃষকরা পায়ে গামবুট পড়ে কাজ করলে বিষাক্ত সাপ থেকে অনেকটা নিরাপদ থাকবে। তাই সাম্প্রতিক সময়ে আলোচিত রাসেলস ভাইপার সাপ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষকদের মাঝে ১০ জোড়া গামবুট বিতরণ করা হলো।




