slider
হরিরামপুরে ৭ মার্চ উদযাপনের প্রস্তুতি সভা

হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন এডভোকেট উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।




