
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম এর সঞ্চালনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,লাগসই প্রযুক্তি হলোঃ এমন সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও শ্রম-নিবিড় প্রযুক্তি, যা স্থানীয় সম্পদ ব্যবহার করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করে । এটি ছোট পরিসরে ব্যবহারযোগ্য, টেকসই এবং স্থানীয়দের দ্বারা রক্ষণাবেক্ষণযোগ্য। কৃষি যন্ত্রপাতি, উন্নত চুলা ও সৌরশক্তি এর মূল উদাহারণ।
লাগসই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো:
স্থানীয় সম্পদ ব্যবহার: স্থানীয় কাঁচামাল ও জনবল ব্যবহার করে তৈরি। সাশ্রয়ী: সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এবং রক্ষণাবেক্ষণ খরচ কম।
পরিবেশবান্ধব: পরিবেশের ক্ষতি না করে টেকসই উন্নয়ন নিশ্চিত করে।
শ্রম-নিবিড়: কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,বিএএসআইআর সিনিয়র সায়েন্টিফিক অফিসার এ এইচ এম শফিউল ইসলাম মোল্লা জামাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা-মোঃ শাহিনুজ্জামান,হরিরামপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন প্রমূখ।




