
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডেবনেয়ার গ্রুপের পক্ষ হতে হারুকান্দি ইউনিয়ন শীতার্তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৩ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলার হারুকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের সামনে বেলা ১১ টায় কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার,জেলা কৃষকদলের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল শিকদার,হারুকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমাছ আহমেদ প্রমূখ।
এছাড়াও আরো স্থানীয় নেতাকর্মী সহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
জেলা জাসাসের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন শিকদার জানান, শীতবস্ত্র বিতরন কর্মসূচি ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোই আমাদের মূল্য উদ্যোশ্য।
তিনি আরো জানান, ডেবনেয়ার গ্রুপের মানবিক ও অসহায় মানুষের পাশে দাড়ানো কে আমরা সাধুবাদ জানাচ্ছি।
উল্লেখ্য,উপস্থিত নেতাকর্মীরা এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে গণভোটের বিষয়ে জনসাধারণের মাঝে আলোচনা করেন হ্যাঁ আর না ভোট বিষয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি করেন ও গণভোট প্রয়োগে উৎবদ্ধ করেন।




