হরিরামপুরে শিশু দিবসে শিশু ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় শিশু দিবসের দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে ধর্ষককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার বিকেল পাঁচ টার দিকে হরিরামপুর উপজেলা বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার জানিয়েছেন।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান, বিল্লালকে (৬০) গ্রেফতার করা হয়েছে। বিল্লাল কর্মকান্দি বয়ড়া এলাকার মৃত আরশেদ আলীর ছেলে। সে ৮ বছরের শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। এ বিষয়ে ধর্ষণ চেষ্টা মামলা প্রক্রিয়াধীন।
শিশুর মা জানান, আমার ভাগ্নি (১১) আর আমার মেয়ে (৮) বিল্লালের বাড়ির সামনে গেলে ডেকে নেয় বিল্লাল (৬০)। তখন চকলেটের জন্য ৫০ টাকা দিবে বলে আমার মেয়েকে ঘরে নিয়ে যায় এবং আমার ভাগ্নিকে বের করে দেয়। পরে বিল্লাল মেয়েকে ধর্ষন চেষ্টা করে। এসময় মেয়ের সাথে থাকা আমার ভাগ্নি আমাকে ও কয়েকজনকে জানালে আমি বিল্লালের বাড়িতে এসে শিশু মেয়েকে কান্নারত অবস্থায় পাই। মেয়ে কান্না করতে করতে আমাকে সব জানায়।
গ্রামের রনজন জানান, কান্না শুনে বিল্লালের বাড়িতে গিয়ে বিল্লালকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেয়া হয়।




