slider

হরিরামপুরে শাহজালাল ইসলামি ব‍্যাংক এর শাখার উদ্বোধন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে শাহজালাল ইসলামি ব‍্যাংক এর ১৩৪ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিটকা বাজারের জলি সুপার মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ আক্কাচ উদ্দিন মোল্লা।
সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোসলেম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button