slider

হরিরামপুরে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়।
৫ আগস্ট (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিনের কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button