slider

হরিরামপুরে মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে সচেতনতামূলক গান, নাটিকা ও আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে প্রাতিষ্ঠানিক ডেলিভারি, প্রসব পরবর্তী রক্তক্ষরণে মিসোপ্রোস্টল ট্যাবলেটের ব্যবহার ও মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে সচেতনতা মুলক নাটিকা, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে পার্টনার ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (PPD) এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক ডা. মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. নসরুল্লাহ।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুতালড়ি ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চু, এসএসসিএএফ প্রজেক্টের কনসালটেন্ট ফাহিম ইসলাম সৌরভ, হরিরামপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবিদ হাসানসহ কিশোর-কিশোরী, শিক্ষক, গর্ভবতী মহিলা ও তাদের পরিবারের সদস্য এবং পরিবার কল্যাণ সহকারীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button