slider
হরিরামপুরে মমতাজ এমপি’র পক্ষ থেকে ইফতার বিতরণ

হরিরামপুর প্র্তিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে অসহায়-দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধববার উপজেলার ঝিটকা বাজারে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের পক্ষ থেকে এম এ রউফ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হামজা জ্যোতি এ ইফতার বিতরণ করেন। বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান মাদবর, গালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আসিফ বিশ্বাস, ১নং যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



