sliderস্থানিয়

হরিরামপুরে বৃষ্টি হলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে বৃষ্টি হলে চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে শিক্ষার্থীদের, দেখার কেউ নেই।
উপজেলাস্থ যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন যাত্রাপুর হতে পশ্চিম খলিলপুর সংযোগস্থল বাঁশের সাকো সংলগ্ন রাস্তাটি দীর্ঘ এক যুগ ধরে সামন্য বৃষ্টি হলেই চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের।

সরে জমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি হলেই গর্তে গর্তে পানি জমে থাকে,পানি নিষ্কাশনের নেই কোন কার্যকর পদক্ষেপ, কাঁদা পিছলে পড়েছে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলরত ক্ষুদে অনেক শিক্ষার্থী,তাদের চলাচল খুবই কষ্ট সাধ্য।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারা যায়,দীর্ঘ এক যুগের বেশি সময় যাবৎ বাঁশের সাকো সহ স্কুল সংলগ্ন রাস্তায় বৃষ্টি হলেই চরম দূর্ভোগ প্রহানোসহ রাস্তাটির বেহাল দশা।

আমরা একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু জানান,বাঁশের সাকোর ব্যাপারে একাধিক বার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ নাসির উদ্দীন জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু স্কুল সংলগ্ন মাটির রাস্তাটির চরম বেহাল দশা, বৃষ্টি হলেই চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের।
নাম প্রকাশ অনিচ্ছুক অনেক শিক্ষার্থী আমাদের জানান,বৃষ্টি হলে আমাদের চরম দূর্ভোগ প্রহাতে হয় প্রতিনিয়ত, আমাদের চলাচল করতে খিব কষ্ট হয়

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম মুঠোফোনে সাংবাদিকদের জানায়, বিষটি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button