slider
হরিরামপুরে বিদ্যুতের অপচয় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুতের অপচয় রোধে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ছে উপজেলা প্রশাসন। গত সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টা থেকে উপজেলার ঝিটকা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ মামলায় ৫৭০০ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া এ অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে তাপসী রাবেয়া বলেন, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার কারণে দন্ডবিধি ১৮৬০ এ মামলা ও জরিমানা করা হয়। শপিংমলগুলো সরকার নির্ধারিত সময়ে রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশের এ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে অভিযান চলমান থাজবে।”





