sliderস্থানিয়

হরিরামপুরে বাড়ি ভাংচুর-লুট, জোরপূর্বক জায়গা দখলের পায়তারা, প্রাণনাশের হুমকি

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: গত ৯ জুন সোমবার হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটা গ্রামের পিতা মৃত-ঝমর বিশ্বাসের পুত্র বাদী মোঃ মেছের আলি বিশ্বাসের মালিকানাধীন জায়গা জোরপূর্বক ভাবে, জমিসংক্রান্ত বিবাদ প্রভাবশালী কুচক্রমহলের-ভূমিদস্যু জাকির হোসেনের গ্যাং, মালিকানার জায়গা দখল করার পায়তারা সহ প্রতিবাদ করতে গেলেই প্রাননাশের হুমকি সহ বাড়ি ভাংচুর করে, দেখার কেউ নেই ।

পাচজন বিবাদীর নামে বিজ্ঞ হরিরামপুর জজ আদালত কর্তৃক শোকজ সহ জাকির হোসেন মেথু,টিটু,মাসুম সর্ব পিতা মানোয়ার হোসেন বাব,দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানায়,গত সোমবার ৯ জুন আনুমানিক বেলা ৩ ঘটিকায় আমাদের বাড়িতে এসে সীমানা উঠিয়ে পিলার ভাংচুর সহ বাড়িতে কেউ না থাকায় বাসার গেট তালা ভেঙে বাড়ি ভাংচুর করে।
পরবর্তীতে আমরা হরিরামপুর থানাকে বিষয়টি অবগত করলে, আমরা বাধা দিলে লাঠি শোটা নিয়ে আক্রমণ করার চেষ্টা করে।

উল্লেখ্য,মৌজা:ঝিকটিয়া,জেলাঃ মানিকগঞ্জ,থানাঃ হরিরামপুর,আরএস খতিয়ান-৪২২,আরএস দাগ-৪৬৮৪, জমির পরিমান-৪১,শতাংশ,ক্রয় সূত্রে মালিক।
এ বিষয়ে বিজ্ঞ হরিরামপুর জজ আদালত কর্তৃক মালিকানা দেওয়ানী -১৩৭/১৯,ভাই লেন্স -৪/২০/তারিখঃ ২৬/৫/২০১৯ ইং।

এ বিষয়ে ভুক্তভোগী মেসের আলি বিশ্বাস সাংবাদিকদের জানায়, আমি যাতে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারি, কোন ধরনের বর্বরোচিত হামলার শিকাড়ের সম্মুখীন না হতে হয় সে বিষয়ে সরকার প্রধান সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরদার দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button