
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে বর্ষার শুরু না হতেই আবারও ভাঙনের কবলের মুখে মালুচী পদ্মারপাড়, হুমকির মুখে কোটি টাকার জিওব্যাগ সহ সরকারি-বেসরকারি স্থাপনা এবং ধর্মীয় উপাসনালয় মসজিদ ও মন্দির।
প্রতি বছরের ন্যায় এবছরও তীব্র ভাঙন দেখা মিলছে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী পদ্মারপাড়ের কোটি টাকার প্রায় ২ কিঃমিঃ এর অস্থায়ী বাধেঁর জিওব্যাগুলো ধ্বসে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান,প্রতিবারের ন্যায় এ বছরও বর্ষার শুরু না হতেই ব্যাপক হারে ভাঙন দেখা মিলছে এবং হুমকির মুখে কোটি টাকার জিওব্যাগ।
আমাদের পদ্মারপাড়ের মানুষের প্রাণের দাবি ও সময়ের দাবি পদ্মার ভাঙন রোধে আর জিওব্যাগ না-আমরা স্থায়ী বাঁধ নির্মাণের জোরদার দাবি জানাচ্ছি এবং ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, নদী ভাঙন কবলিত অঞ্চলের বিষয়ে ইতিমধ্যে মানিকগঞ্জ-০২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সংসদ অধিবেশন তুলে ধরেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোরদার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার মুঠোফোনে জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তাদের কে অবহিত করেছি এবং তারা আশ্বাস দিয়েছেন অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান মুঠোফোনে জানান,আমাদের সকল কার্যক্রম চলমান প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবো।



