slider

হরিরামপুরে বর্ণিল সাজে বর্ষবরণ-১৪২৯ উদযাপন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি : “এসো হে বৈশাখ, এসো এসো” পহেলা বৈশাখের এই গানটির মধ্য দিয়েই বর্ণিল সাজে নতুন বছরকে বরণ করতে মানিকগঞ্জের হরিরামপুরে বর্ষবরণ-১৪২৯ উদযাপন করা হয় ।
পহেলা বৈশাখের দিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভা যাত্রার মধ্য দিয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয়। উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বর্ণাঢ্য এক শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারি , রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, থানা পুলিশ সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অংশগ্রহণ করেন।

এ মঙ্গল শোভায় আরও অংশ নেন পদ্মা পাড়ের সক্রেটিস খ্যাত হরিপদ সূত্রধরের নেতৃত্বে উপজেলা পাবলিক লাইব্রেরীর ব্যানারে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যের নিদর্শন নিয়ে বর্ণিল সাজে লাইব্রেরির কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
মঙ্গল শোভা যাত্রা শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button