slider

হরিরামপুরে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেল ১০ পরিবার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।
২৬ এপ্রিল (সোমবার) বেলা ১২টার দিকে হরিরামপুর উপজেলা পরিষদ হল রুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করে উপজেলা প্রশাসন। এ ছাড়াও সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রী ঈদের উপহার সামগ্রীও প্রদান করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসীন মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে উপজেলার ২টি ইউনিয়নের ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে একটি করে সেমি পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button