slider

হরিরামপুরে পদ্মা ভাঙন কবলিত দুঃস্থ জনগণের মাঝে চেক বিতরণ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা ভাঙন কবলিত এলাকার অতিদরিদ্র/দুঃস্থ জন সাধারণের মাঝে চেক বিতরণ করা হয়। উপজেলার ভাঙণ কবলিত এলাকার ৪৮টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
২৫ জুন (শনিবার) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে চেক প্রদান অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান নিলু ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার চায়নাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button