slider

হরিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বোঝাই ট্রলি খাদে, ব্যবসায়ী নিহত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে ট্রলি খাদে পড়ে মোহাম্মদ আইয়ুব আলী (৪৮) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজার – কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর গ্রামের রতন ডাক্তারের বাড়ি সংলগ্ন ব্রিজের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঈয়ুব আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের কিয়ামউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, একটি কাঠের খড়ি বোঝাই ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। এতে দুই ব্যক্তি আহত হয়। আহতে দুজনকে এলাকাবাসী উদ্ধার করে হরিরামপুর স্বাস্থ্য ক্যামপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মোহাম্মদ আইয়ুব আলীকে মৃত ঘোষণা করে। অপর আহত ব্যক্তি মানিকনগর এলাকারই নুরুল হক গায়ানের ছেলে বজলু গায়ান। সে আয়ূব আলীর কাঠুরে।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোঃ হাফিজুর রহমান জানান, দুপুরে আইয়ুব আলী নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। বজলু গায়েন নামের অপর ব্যক্তি গুরুতর আহত হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কাঠ বোঝাই ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ১ জনের মৃত্যু হয়েছে। গুরুত্ব আহত ১ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ও ট্রলির চালক ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button