
মোঃ নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি :কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের উন্নয়নে যুব উদ্যোগ। আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা বয়ড়া ইউনিয়নে আন্ধারমানিক গ্রামের কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের উন্নয়নে যুবকদের উদ্যোগে নিরাপদ খাদ্য ও পুষ্টি পুরনে বাড়ির উঁচু ভিটায় জৈবসার দিয়ে জমি তৈরী করে বেড করে কলমিশাকের চারা রোপন, ডাটা, সবুজ শাক, ও লাল শাক বপন করেন।
যুবকগণ উক্ত কেন্দ্রের কৃষক নেতৃত্বে প্রায়োগিক ধান গবেষণা প্লটে এলাকা উপযোগী ধান নির্বাচনের জন্য আমন মৌসুমে ডেপর, আমশাইল ও বিআর-১০২ জাতের ধান রোপন করেন।
যুবকগণ বাড়িতে সবরি কলা, মদনা কলা ও আনার্জি কলার চারা সংগ্রহ করে রোপন করেন।যুবগণ বাড়িতে কদবেল, পেয়ারা, বেল, আমরার ফলের চারা রোপন করেন ।
আন্ধারমানিক স্বেচ্ছাসেবক টিম ও যুবক কৃষি উদ্যোক্তগণ উদ্যোগী হয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে উদ্যোগসমুহ তথ্য আদান প্রদান ও লাউ, শশা বীজ বিনিময় করেন।শিখন কেন্দ্র পরিচালনা করেন রেনুবালা বিশ্বাস ও সুনিল বিশ্বাস বলেন আমি জৈব সার দিয়ে চাষাবাদ করি। নিজে বীজ রাখি ও অন্যদেরকে বীজ ও চাষাবাদ তথ্য দিয়ে সহযোগিতা করি।
উক্ত শিখন কেন্দ্র উন্নয়নে নেতৃত্ব দিয়ে সহযোগিতা করেন যুবকৃষি উদ্যোক্তা বাপ্পি খান, সুজন মিয়া,নয়ন, আফরোজা খান, ইয়াসমিন আক্তার।
উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, বারসিক এর প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, বারসিক এর প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, বারসিক এর সহযোগী কর্মকর্তা শ্যাময়েল হাসদা।



